রংপুর রাইডার্সের বিপিএল বয়কটের হুমকি
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:১০ ৬ আগস্ট ২০১৯
কয়েক দিন আগে সাকিব আল হাসানের সঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন মৌসুমের জন্য চুক্তি করেছে রংপুর রাইডার্স। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিল জানায় উত্তরবঙ্গের দলটির সঙ্গে সাকিবের চুক্তি বৈধ নয়। এরপর শুরু হয়েছে সমালোচনা। শেষতক বিপিএল বর্জনের হুমকি দিয়েছে রংপুর রাইডার্স।
কেননা গত বছর সব ফ্র্যাঞ্চাইজির সঙ্গে তাদের চুক্তি শেষ হয়েছে। তাই নতুন করে এবার আগামী চার মৌসুমের জন্য আগ্রহী ফ্র্যাঞ্চাইজিদের সঙ্গে চুক্তি হবে। এরপরই প্লেয়ার্স ড্রাফট থেকে খেলোয়াড়দের টানার সুযোগ থাকবে। মূলত এরপরই রংপুর রাইডার্স ক্ষোভ প্রকাশ করেছে। শুধু তাই নয়, বিপিএল ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা এবারের আসর বয়কটের হুমকি দিয়েছে।
রংপুর রাইডার্স অভিযোগ করছে, বিপিএল গভর্নিং কাউন্সিল নির্দিষ্ট একটি দলকে সুবিধা দিতেই যখন যা করা প্রয়োজন, তা-ই করে আসছে।
গত পরশু বোর্ড সভা শেষে বিসিবি পরিচালক মাহবুব আনাম জানান, ‘রংপুরের সঙ্গে সাকিবের চুক্তির কোনো ভিত্তি নেই। এ চুক্তি আমাদের কাছে বৈধতা পাচ্ছে না। বিসিবির সঙ্গে এখন পর্যন্ত কোনো ফ্র্যাঞ্চাইজির চুক্তি হয়নি। তারা (রংপুর রাইডার্স) যা করেছে, তার সঙ্গে বোর্ড বা বিপিএল গভর্নিং কাউন্সিলের কোনো সম্পর্ক নেই। এ নিয়ে আমাদের আলোচনা করারও দরকার নেই। নিয়মের বাইরে আপনি যা কিছুই করুন না কেন, সেটি গ্রহণযোগ্যতা পাবে না।’
সাকিব-রংপুরের মধ্যে চুক্তি নিয়ে বিপিএল গভর্নিং কাউন্সিল যে যুক্তি দিয়েছে, তা মানতে নারাজ রংপুর রাইডার্স। তাদের দাবি, বিসিবি তাদের মৌখিক ও লিখিতভাবে আগেই জানিয়েছে, টুর্নামেন্টের জন্য প্রস্তুতি নিতে। শুধু রংপুর নয়, এমন দাবি করেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস, খুলনা টাইটানস ও রাজশাহী কিংসও।
বিপিএল গভর্নিং কাউন্সিলের নতুন সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন রংপুর রাইডার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক সাদেক, ‘প্রতি বছর কোনো না কোনো নতুন নিয়ম নিয়ে আসে বিপিএল গভর্নিং কাউন্সিল। প্রথম বছর আমরা যখন এলাম, তখন আনলিমিটেড বিদেশি খেলোয়াড়। এ প্লাস কিংবা আইকন যে কোনো টপ খেলোয়াড়কে বেছে নেওয়ার সুযোগ ছিল। পরের বছর দেশি-বিদেশি মিলিয়ে চার রিটেইন। চার বিদেশির বেশি খেলানো যাবে না। এবার বলছে, কোনো রিটেইন নেই, সব নতুন করে। আমার প্রশ্ন: যদি সব শুরু থেকেই শুরু করতে হয়, তাহলে ওরকম চিঠি পাঠানোর দরকার কি ছিল?
শুধু সাকিব নন, এবারের বিপিএলের প্লেয়ার্স ড্রাফটের আগেই কুমিল্লা ভিক্টোরিয়ানস ছেড়ে খুলনা টাইটানসে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল। এদিকে চিটাগং ভাইকিংস ছেড়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসে নিজের ঠিকানা গেড়েছিলেন মুশফিকুর রহিম। ফ্র্যাঞ্চাইজিগুলো বেশ কয়েকজন বিদেশি ক্রিকেটারের সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেছিল। কিন্তু বিপিএল গভর্নিং কাউন্সিলের সংবাদ সম্মেলনের পর সব বাতিল হয়েছে। যে কারণে রংপুর রাইডার্স সংস্থাটির প্রতি ক্ষুব্ধ।
গত কয়েক বছর ৬ কিংবা ৭ দল নিয়ে হয়েছিল বিপিএল। কিন্তু এ টুর্নামেন্টের সপ্তম সংস্করণ হবে ৮ দল নিয়ে। আগামী ৬ ডিসেম্বর শুরু হবে জমজমাট এ টুর্নামেন্টে ব্যাট-বলের লড়াই। কিন্তু তার আগেই নতুন সংস্করণের বিপিএল সমালোচনার মুখে পড়েছে।
- গলাব্যথা-সর্দি-কাশিতে আরাম দেবে ৩ ঘরোয়া পানীয়
- গোলাপি বাস নিয়ে ট্রল: সমালোচকদের কড়া জবাব সাদিয়া আয়মানের
- প্রিমিয়ার লিগের যে পাঁচ তারকার ওপর নজর থাকবে
- ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী, জাতীয় কর্মসূচি ঘোষণা
- জনগণের প্রত্যাশা পূরণে কাজ করবো: দুদক চেয়ারম্যান
- রাষ্ট্রপতি নির্বাচনে ব্যালট ‘ওপেন’, কে কাকে ভোট দেবেন দেখা যাবে
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- ঢাকায় ২০০ ইভি বাস কিনছে সরকার, নারীদের জন্য ১০০টি
- ‘আমি বন্দী কারাগারে’ গানের শিল্পী মুজিব পরদেশী কারাগারে
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- নতুন নিয়মে প্রথম শাস্তি পেলেন নেইমার
- সাবেক সেনাপ্রধান আজিজকে ফিরিয়ে আনতে ইন্টারপোলে চিঠি
- স্পাইডারম্যানের আয় ছাড়ালো ২৪,৫০০ কোটি টাকা
- বাংলাদেশের কাছে হারের পর শাস্তির কবলে অস্ট্রেলিয়া
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
- ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির শঙ্কা, পাহাড়ধসের সতর্কতা
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- ভূমধ্যসাগরে নৌকায় ১০ দিন ভেসে থাকার পর ৯ বাংলাদেশির মৃত্যু
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ৯তলায় রূপান্তর হবে:স্বাস্থ্যমন্ত্রী
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- পান মশলার প্রচার করে বিপাকে শাহরুখ-অজয়-টাইগার
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- শেখ হাসিনার প্রত্যর্পণের সিদ্ধান্ত নেবে ভারতের আদালত
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- যেভাবে রিয়াজকে খুঁজে পেয়েছিলেন জসিম
- অস্ট্রেলিয়ায় করা সেঞ্চুরি কখনও ভুলবে না তানজিদ: পন্টিং-ওয়াহ
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সীতাকুণ্ডে জাহাজভাঙা কারখানায় বিষক্রিয়ায় নিহত ৮
- ডেস্কে টানা কাজ: কোমর-পিঠের ব্যথা এড়াবেন যেভাবে
- বিপ্লব, ইকবাল, রুহানীসহ ৬ পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত
- সালমান শাহ হত্যা মামলায় ডনের জামিন নামঞ্জুর
- চীনের শক্তিশালী অর্থনীতির রূপকার ঝু রংজি আর নেই
- আগামী সপ্তাহে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী: এনডিটিভি
- সন্তান সম্পর্কে অন্যদের যেসব কথা বলতে দেবেন না
- অবসরের ইঙ্গিত মেসির
- জামিন পেলেন তানজিন তিশা
- চুলে সাবান দেওয়া কী ঠিক?
- বিদ্যুৎ সমস্যা সমাধানের পরিকল্পনা সংসদে উপস্থাপন: প্রধানমন্ত্রী
- রাষ্ট্রপতি নির্বাচন: অলি আহমদের মনোনয়নপত্র জমা
- অস্ট্রেলিয়ায় যেখানে পাকিস্তান-ভারতের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছর জেল
- রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী
- দিল্লির পর ঝাড়খণ্ডেও জেন জি আন্দোলন সফল
- ভারতে ‘দ্বিতীয় স্বাধীনতা আন্দোলনের’ ডাক ওয়াংচুকের
- গ্যাস্ট্রিকের ব্যথা কমানোর যত ঘরোয়া উপায়
- বাংলাদেশে ১৮ রাষ্ট্রপতি কে, কত দিন দায়িত্বে ছিলেন?
- বৃষ্টির দিনে ইন্টারনেটের গতি কি আসলেই কমে?
- বাংলাদেশে আশ্রিত ৩,৯০০০০ রোহিঙ্গা রাখাইনের বাসিন্দা: মিয়ানমার
















